রামগঞ্জে এমপি সেলিমকে সংবর্ধনা

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমকে বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ  থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমিতির আয়োজনে শনিবার সকাল ১১টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় হাজী জাহাঙ্গীর মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শাহাদাত হোসেন সেলিম শিক্ষকদের দাবি-দাওয়ার  বিষয়টি সংসদে উপস্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন। এসময় এমপি শিক্ষকদের মানবীয় হওয়ার আহবান জানিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে আলোচিত শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনা যেন পুনঃরায় না ঘটে সেদিকে সজাগ থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতি আহবান জানান। মাধ্যমিক শিক্ষক সমিতির রামগঞ্জ সাধারন সম্পাদক হামিদ বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ মনির হোসেন শিক্ষকদের একাধিক দাবি তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারন সম্পাদক  মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা এিনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি আবদুর রহিম, পৌর সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.