রামগঞ্জে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী মেলা-২০২৬ অনুষ্ঠিত

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
মেধা, বিঞ্জান, উদ্যোগে ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে,  এডুকেশন্যাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে, মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে এই বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শরিফুল্লাহ আস শামস এর সঞ্চালনায়,
এই সময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের স্থানীয় প্রতিনিধি মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, উপজেলা আইসিটি অফিসার জয়দ্বীপ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন, (ভারপ্রাপ্ত) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোরশেদ আলম, (ভারপ্রাপ্ত)
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

উক্ত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী মেলায় প্রথম স্থান অর্জন করে জিয়াউল হক হাই স্কুল এন্ড  কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন ফরিদ আহম্মদ ভূঁইয়া একাডেমি ও তৃতীয় স্থান অর্জন করেন রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ। পুরষ্কার বিতরনের মাধ্যমে উক্ত মেলার সমাপ্ত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.