আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের লুধিয়া ঘাট এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ভাঙন থেকে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা রক্ষায় তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ চলছে। পানিসম্পদ মন্ত্রী দিনব্যাপী এ দুই উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।

