রায়পুর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি গঠন, পূর্বের কমিটি বিলুপ্ত

শেয়ার

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে প্রশাসনিক কার্যক্রমের  ধারাবাহিকতা রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে প্রেসক্লাবের সকল প্রশাসনিক, সাংগঠনিক ও আর্থিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজকের তারিখ থেকেই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং এক মাসের মধ্যে  পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন ভূঁইয়া দুলাল (দৈনিক মানব কণ্ঠ)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন  প্রদীপ কুমার রায় (দৈনিক জনকণ্ঠ), আবদুল করিম (দৈনিক ভোরের ডাক), মো. জহির হোসেন (দৈনিক খোলা কাগজ), রাকিব আল মজিদ (চ্যানেল এস টেলিভিশন), ওয়াহিদুর রহমান মুরাদ।

এছাড়া আরও ১১ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও  গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এ লক্ষ্যে সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ডালি ও সাধারণ সম্পাদক এম আর সুমন স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.