রামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ১২.১ মিনিটে উপজেলা পরিষদ মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

২১ফ্রেব্রুয়ারি সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায়,সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার শরীফুল্লা আশ শামস এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জিয়াউল হক,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্তকর্তা মোঃ সাব্বির আহমেদ সিফাত,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সালেহ আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তর সরকারি কর্মকর্তা কর্মচারি প্রমুখ।

পরে কবিতা আবৃত্তি,রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিটের বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মাতৃভাষার ইতিহাস কে চমৎকার ভাবে প্রিজার্ভ করা হয়।কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের বেলায় তা অন্য রকম।নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ভাষা কে সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে ভাষার গুরুত্ব পাওয়া যাবে।

তিনি আরো বলেন,১৯৪৭ সাল থেকে ভাষা আন্দোলনের সূত্রপাত ১৯৫২সালে শহীদদের রক্তের বিনিময় তা বাস্তবায়ন হয়। যুগে যুগে বাঙ্গালির উপর যখনি কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাঙ্গালি জওয়ানরা মাথা নত না করে তা প্রতিহত করে বিজয় অর্জন করেছে। যা আমরা ভাষা আন্দোলন,১৯৭১ সাল ১৯৬৯ ও ২০২৪ সালে ও দেখতে পেয়েছি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.