গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত রহমতপুর (বাঘমারা)
আলজামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
হাফেজ মাওলানা কাজী মোহছেন উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে হাফেজ মাওলানা কাজী মইনুদ্দিন আহমাদ এর সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক খাইরুল কবির আজাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বেফাকের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক সাইফুল হক মোল্লা, খোকন প্রধান, জাবেদ আহম্মেদ, বিল্লাল হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, অত্র মাদ্রাসার দাতা সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমেদীন হাফেজ মাওলানা আশেকে মোস্তফা।
