রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আবু তাহের, সেক্রেটারী রাজু নির্বাচিত

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ পেসক্লাব-এর দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি: জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ,যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ-আলম, সহ-সাধারণ সম্পাদক: ইকবাল খন্দকার শান্ত, কোষাধ্যক্ষ: মোঃ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক: কনক মজুমদার
কার্যনির্বাহী সদস্য: আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা রহমান রাঙ্গা প্রমূখ। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহন শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.