কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে গনঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন পেয়েছে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদওয়ান উল্লাহ। গত ২২ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয় দলের চেয়ারম্যান ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর ও মহাসচিব রাশেদ খান আনুষ্ঠানিক ভাবে এই মনোনয়ন প্রদান করেন।
রেদওয়ান উল্লাহ কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের মাওলানা নুর মোহাম্মদ এর ছেলে।
এর আগে এই আসনে ট্রাক প্রতিকে মোহাম্মদ উল্যা নামের এক লন্ডন প্রবাসির নাম আলোচনায় আসে।
রেদওয়ান উল্লাহ গন অধিকার পরিষদ প্রতিষ্ঠাকাল থেকে দলের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে গেছেন। পরবর্তিতে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
রেদওয়ান উল্ল্যাহ বলেন, আমিই একমাত্র তরুন প্রার্থী যে ২৪এর আন্দোলনে সম্মুখসারিতে থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি রামগতি-কমলনগরের মানুষের ভাগ্যবদলে কাজ করা ইচ্ছে থেকেই ছুটে এসেছি নদীভাঙ্গনের স্বীকার হয়েছি তাই নদীবাধঁ পুর্নাঙ্গ বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
