রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে- বরগুনায় হেযবুত তওহীদ

শেয়ার

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি- বরগুনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে মাধ্যমে কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেযবুত তওহীদ বরগুনা জেলা কমিটি।

সভায় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ সফিকুল ইসলাম উখবাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের আঞ্চলিক সভাপতি মোঃ রুহুল আমিন মৃধা, বরগুনা জেলা সভাপতি মোঃ হেলাল হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ, পিরোজপুর জেলা সভাপতি মোঃ সুমন তালুকদার প্রমুখ।

বক্তারা আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের দাবি তুলে ধরেন। তারা বলেন, প্রচলিত মানবরচিত আইন ও ব্যবস্থা রাষ্ট্রীয় সংকট নিরসনে ব্যর্থ। সভায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং তার বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির বরিশাল বিভাগীয় সভাপতি সফিকুল আলম উখবাহ। তিনি জানান, স্বাধীনতার ৫৪ বছরে সংবিধানে ১৭টি সংশোধনী আনা হলেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি। এর কারণ হিসেবে তিনি মানবরচিত জীবন ব্যবস্থাকে দায়ী করেন।

তিনি বলেন, যে বিষয়ে আল্লাহর বিধান আছে, সেখানে অন্য কারও বিধান রচনার অধিকার নেই। বিধানদাতা একমাত্র আল্লাহ-এর স্বীকৃতিই হচ্ছে তওহীদের সার্বভৌমত্ব।’

তিনি আরও বলেন, ইসলামে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া জনগণের মতামতের ভিত্তিতেই হয়। তবে প্রচলিত ব্যবস্থায় পার্লামেন্টে প্রতিনিধিরা নিজেরা আইন তৈরির ক্ষমতা পান, যা ইসলামি নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সভায় বক্তারা মহানবী (সা.)-এর প্রতিষ্ঠিত শান্তিময় সমাজব্যবস্থার উদাহরণ তুলে ধরে বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিচারব্যবস্থা, গণমাধ্যম, প্রতিরক্ষা, নারীর মর্যাদা, আইনসভা, সামাজিক নিরাপত্তা- প্রতিটি অঙ্গ ইসলামী মূল্যবোধের উপর পরিচালিত হবে।

সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত প্রকাশ করেন। বক্তারা জানান, এ বিষয়ে সারাদেশে ইতোমধ্যেই সেমিনার, গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; চলমান উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরগুনা জেলা সভাপতি মোঃ হেলাল হোসেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.