রামগঞ্জে যুবদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি- পল্লীনিউজ
শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি- লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা এলাকায় যুবদল কর্মী মোঃ মনির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে টামটা বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী দুর্বৃত্ত পরিকল্পিতভাবে যুবদল কর্মী মনির হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের নাম উল্লেখ করে বলেন, মোঃ আজাদ হোসেন, মোঃ মহিবুল্লা টিপু, মোঃ পাপন পাটোয়ারী, মোঃ শাহ জাহান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ ফারুক হোসেনসহ আরও ২০-৩০ জন মিলে তার উপর অর্তকিত হামলা চালায়।

তারা আরও অভিযোগ করেন, লক্ষ্মীপুর আদালতে মামলা হওয়ার পরেও এখ নপর্যন্ত অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছে। অভিযুক্ত পাপন পাটোয়ারী বলেন, আমাদের এলাকায় যুবদলের সদস্য ফরম বিতরণ সভা চলছিল। আমি নেতা-কর্মীদের নিয়ে সভাস্থলে যাচ্ছিলাম। এমন সময় মনির দোকান থেকে তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বলে, পরে আমাদের সঙ্গে থাকা কিছু ছেলেদের সঙ্গে বাকবিতন্ডা থেকে মারামারির ঘটনা ঘটে।” রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন, ঘটনাটি সম্পর্কে জানি। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.