শুধু উন্নয়ন নয় ইসলামী শাসন কায়েমের জন্য হাতপাখায় ভোট দিন: ফয়জুল করীম

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের প্রচলিত রাষ্ট্র ব্যবপস্থায় পরিবর্তনের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। যারা বিগত দিনে নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নের নামে লুটপাট করেছেন। তাই এ উন্নয়ন একটি শুভংকরের ফাঁকি মাত্র। শুধু তাই নয় তারা নির্বাচিত হয়ে ঘুষের লাইসেন্স, মদের লাইসেন্স, লুটপাটের লাইসেন্স, বেহায়াপনার লাইসেন্স দিয়েছেন আর অবস্থান নিয়েছেন ইসলামের বিরুদ্ধে। এমন উন্নয়ন আমরা চাই না। পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঈমানী দায়িত্ব হিসেবে দেশবাসীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রোববার বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আহবান জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওঃ ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সহ একাধিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.