আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৭১০ ও পৌরসভার ১০ ওয়ার্ডের ৭১০জনসহ মোট ১৪২০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে মোজাম্মেল হক মজু ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী সাহাব উদ্দিন তুর্কী পেয়েছেন ২৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ৩৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুর রহিম ভিপি পেয়েছেন ৩০০ ভোট। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম পিন্টু পেয়েছেন ৪৫৫ ও আবুল বাশার সতু নির্বাচিত হয়েছেন ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রামগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি পদে শেখ মোঃ কামরুজ্জামান ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ইসমাইল হোসেন বেঙ্গল পেয়েছেন ৩১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন পলাশ নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আলমগীর হোসেন মিয়া পেয়েছেন ২৬৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব বাবলু ৩১৩ ভোট ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
