
১৫ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীন বরণ উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান৷ এসময় প্রায় ৩ শ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি বলেন, তাদের ফ্রী ব্লাড ক্যাম্পিং সবসময় চলমান রাখবেন তারা। এ বছরে আমরা শহরের সবগুলো স্কুল এবং কলেজ এ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং পরিচালনা করবে বলে।আশা করছেন তারা।
এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি, তাওসির মাহমুদ তাকিব, সাজিদ, নাজমুল হাসান, আহম্মেদ শাওন, রবিউল হাসান, রুপন্তি আক্তার,উম্মে হাবিবা, তারিহা জাহান, ফাতেমা আক্তার নাজিফা,তানহা সুলতানা,সানজিদা সাঞ্জু, নুসরাত আক্তার, আসমা আক্তার,সাথী আক্তার নাসরিন আক্তার সহ আরো অনেকে।
