সড়ক দুর্ঘটনায় কমলনগরের আজগর(২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরের আজগর (২৩) নামে যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ৭ জুলাই (সোমবার) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে জোনাকী বাস এক্সিডেন্ট হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। আজগর উপজেলার চর ফলকন জাজিরা গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে।

পরিবারের সাথে যোগাযোগ করলে জানা যায়, আজগর ঢাকা-লক্ষ্মীপুর রোডে জোনাকী সার্ভিসের হেলপার হিসাবে কর্মরত। আজ সকাল ৮টায় গাড়িটি ঢাকার উদ্দেশ্য লক্ষ্মীপুর থেকে রওয়ানা দিয়ে ভবেরচর আনারপুল হাইওয়ে সড়কে একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় জোনাকী সার্ভিসের গাড়িটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার বিপরীত পাশে গাছের সাথে সংঘর্ষ ঘটে। ঘটনার স্থলে আজগর ইন্তেকাল করেন। এছাড়াও গুরুতর আহত হয়েছে প্রায় ১৫জন । মৃত্যু খবর পেয়ে লক্ষ্মীপুর মালিক সমিতি তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, জোনাকী গাড়ি এক্সিডেন্টে আজগর নামে একজনের মৃত্যু হয়েছে। আহত সবাইকে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.