আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবে গত ৪আগষ্ট লক্ষ্মীপুরে ছাত্রসহ ১৩জন বিপ্লবীকে গুলি করে হত্যার ঘটনায় আসামী নিষিদ্ধ সংগঠন রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাজুকে গ্রেপ্তার করেছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে চৌকশ পুলিশ টিম অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে রামগঞ্জের ভাটরা ইউনিয়নের হাসেমপুর গ্রামের মাঠ থেকে রাজুকে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে প্রেরন করেন। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার ভাটরা ইউনিয়নের হাসেমপুর গ্রামের সমেদ আলী ভূঁইয়া বাড়ির মোঃ মফিজের ছেলে।
রাজুর গ্রেপ্তারের সংবাদে ভাটরা ইউনিয়নব্যাপী বিএনপি সহ জুলাই বিপ্লবের নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের হাজতে প্রেরণ করার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজুর বিচারের দাবিতে থানা গেইটে বিক্ষোভ প্রদর্শন করেণ। এসময় বিক্ষোভকারীরা রাজুর কাছে রক্ষিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
