রামগঞ্জে সোনাপুর বড় মসজিদে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জহিরুল ইসলাম সোনাপুর বড় মিয়া সাহেব জামে মসজিদে শুক্রবার জুমার নামায আদায়ের পর মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় এবং মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অসমাপ্ত কাজ সমাপ্তির লক্ষ্যে আর্থিক ৫০০০০০ (পাঁচ লক্ষ টাকা) সহায়তা প্রদান করেন।

মসজিদ সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসা অফিস কক্ষে বিশিষ্ট এই শিল্পপতি জহিরুল ইসলাম মসজিদ কমিটির সভাপতি আলহাজ রেজাউল করিম সেলিম আটিয়া ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর হাতে উল্লেখিত আর্থিক সহায়তা চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি’র কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামাল উদ্দিন রায়হান, মসজিদ ও মাদ্রাসা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মসজিদের আশপাশে ছোটবেলা থেকেই আমার বেড়ে ওঠা। আমি থাকতে মসজিদ ঋণের মধ্যে থাকবে সেটা কখনোই হতে পারে না। যেভাবেই পারি সব সময় আমার ছোটবেলার ঐতিহ্যকে লালন করে মসজিদ এবং মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.