রামগঞ্জে বিএনপি নেতাকে সংবর্ধনা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার (১৫ডিসেম্বর) সকাল ১০টায় মোজাম্মেল হক মজুর রামগঞ্জস্থ বাসভবনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার ভিপি, পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মেদ, বিএনপি নেতা ভিপি শাহআলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল কাশেম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক তাওহীদ হোসেন মারুপ ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন কানন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ রাব্বানী, উপজেলা ছাত্রদল সভাপতি জহির রায়হান বাবু, সাধারন সম্পাদক রাকিব হাসান, শাহীন আলম মুন্না সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.