মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ১২ ডিসেম্বর বিকালে ওয়াজ মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা করেছে। পরের দিন শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামের একটি স্থানীয় সংগঠনের আয়োজনে আরেকটি মাহফিলের উপস্থিত হওয়ার কারণে সেখানে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠে মাহফিল। এসময় গিয়াস উদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে সে বাড়ির পিছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যায়। মাহফিলের উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এই ঘটনায় এসআই ফারুক আহমেদ, এএসআই পদ্রীপ দাসসহ ছয়জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাঁধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশে। গ্রেফতারকৃতরা হলেন- ওমর আলী (২৯), হাকিম মিয়া (৩৭), সেলিম মিয়া (২৪), শাহানুর (৩৫), মিজান মিয়া ও মোশাররফ মিয়া (২২)। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাঁধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
