রামগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলাস্থ সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিনিধিসহ সকল পর্যায়ের সুধীসমাজের অংশগ্রহণে মঙ্গলবার (২৬নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, থানার এস আই মোঃ বাবরুজ্জামান সহ অনেকে। এসময় রামগঞ্জের শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আমিন পাটোয়ারী, সৈয়দ জাকির হোসেন মাসুদ, রবিউল করিম। আহত ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন নজির আহম্মেদ নাঈম, আরাফাত রহমান, ফরহাদ হোসেন, মোঃ মিরাজ। স্মরণসভায় শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং স্মৃতি ধারনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আঃ রহিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, সাংবাদিক মাহমুদ ফারুক সহ অনেকে। স্মরণসভা শেষে উপজেলা নির্বাহী অফিসার গণঅভ্যুত্থানে রামগঞ্জের আহত এবং শহিদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেণ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.