আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সমানে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে আদর্শ মানুষ তৈরির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী সচেনতা সেমিনার এবং নৈতিক মূল্যবোধ বৃদ্ধিকরণ অনুষ্ঠান শেষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রামগঞ্জ পানপাড়া স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পানপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল,রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, ইসলামী ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা উপ-পরিচালক মুহাঃ জাকের হোসাইন। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক রেদোয়ারন হোসেন রিমন, আরিয়ান রায়হান, মোঃ সরোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি ইয়াছিন আরাফাত জিহানসহ একাধিক নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেছেন, যার যার অবস্থান থেকে সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ সহ দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। পরে পানপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিবৃন্দদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
