রায়পুরে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ এপ্রিল উপজেলা প্রশাসন আর্ট স্কুলের আয়োজনে দিনব্যাপি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু বিষয়ে রচনা প্রতিযোগীতা এবং বৈশাখী মেলা ও উন্মোক্ত বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আর্ট স্কুলের অধ্যক্ষ শংকর মজুমদার, চিত্রাংকণ প্রশিক্ষক আবুল কাসেম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.