লক্ষ্মীপুর জেলা প্রশাসন-পৌর কিচেন মার্কেট উদ্বোধন

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: 

লক্ষ্মীপুর জেলা প্রশাসন পৌর আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ ফেব্রæয়ারি) সকালে শহরের চক বাজারের পাশে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, স্থানীয় সরকারের উপ পরিচালক সাজিয়া পারভীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শংকর মজুমদারসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।

জানা যায়, প্রায় ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যায়ে শহরের চক বাজারে এই দ্বিতল জেলা প্রশাসন-পৌর আধুনিক কিচেন মার্কেট নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.