রায়পুরে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ

শেয়ার

প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পুরান বেরি এলাকায় থেকে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। জব্দকৃত মাছগুলো সোমবার (২৯ জানুয়ারী সকাল ৯ টায় ৭ টি এতিমখানায় বিতরণ করা হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে রায়পুর উপজেলার পুরানবেড়ি অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা যায়নি জানিয়েছেন মৎস্য বিভাগ।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,কোস্টগার্ড সদস্যদের সাথে মৎস্য বিভাগ পুরানবেড়িতে অভিযান চালিয়ে সাড়ে আটশত কেজি জাটকা জব্দ করেন তারা। তিনি আরো জানান, বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে এ অভিযান চলমান রয়েছে। ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মাসব্যাপি কয়েক ধাপে এ অভিযান চলবে। তিনি আরো বলেন,প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, নিষেধাকে অমান্য করে ঝাটকা আহরণ করায় অভিযান চালিয়ে পুরানবাড়ি এলাকা থেকে জাটকা জব্দ করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে জেলে ও বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, ১৯৮৫ অনুযায়ী সরকার ২০১৩ সালে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল, বেড়/জগৎবেড় জাল, কারেন্ট জাল প্রভৃতি ক্ষতিকারক জালের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে এবং ইলিশ আহরণের জালের ফাঁস ৬ দশমিক ৫ সেন্টিমিটার বা ২ দশমিক ৬ ইঞ্চি নির্ধারণ করেছে সরকার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.