রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, স্বনির্ভরতার শপথ নিন’ স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে অডিটরিয়ামে এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মো. মো: নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আব্দুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.