গনসংযোগকালে নৌকার প্রার্থী আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেছেন, ‘নৌকা মার্কা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। জামায়াত-বিএনপির নাশকতার অপরাজনীতিকে প্রতিহত করতে নৌকায় ভোট দিন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রামগঞ্জের নোয়াগাঁও বাজার, কাঞ্চনপুরের চৌধুরী বাজার, খলিফা বাড়ির দরজা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনোয়ার খান বলেন, জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস করে, রেললাইন উপরে মানুষ হত্যা করে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপরাজনীতি শুরু করেছে। তাই জামায়াত-বিএনপির নাশকতার রাজনীতিকে না বলতে নির্বাচনে ব্যাপকভাবে সবাই মিলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনুন।

আনোয়ার খান আরও বলেন, সারাদেশের ন্যায় র জনগন বঙ্গবন্ধুকন্যা ও স্বাধীনতার প্রতিক নৌকার প্রতি ভালোবাসা এবং আস্থা রেখেছেন। এজন্য রামগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে পারেন, তিনি তার প্রতিদান দিবেন ইনশাল্লাহ। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.