সোলাইমান ইসলাম নিশান:
লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী নগর ইউনিয়নে ছাত্রলীগের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (৩১জুলাই) ৫নং পার্বতী নগরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে।
কমিটিতে আহ্বায়ক দেওয়া হয় বুলবুল আহমেদ বাবুকে ও যুগ্ম আহ্বায়করা হলেন তাইফুর রহমান রোকন,রাফসান বাপ্পি,জুবায়ের হোসেন, আহমেদ শান্ত,আব্দুল হান্নান হিমেল,আশরাফুল ইসলাম, শিহাব ইসলাম,ফয়সাল।
যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে আশরাফুল ইসলাম (ইকতিদার) বলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব পেয়ে আমি ধন্য। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার প্রমান দিবো ইনশাআল্লাহ। আমাকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ার জন্য লক্ষ্মীপুর – ২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া এরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল হোসেন রাজু সহ লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এই সময় আশরাফুল আরো বলে, দলের জন্য সব সময় কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছি। সামনে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব বিএনপি জামায়াতের সব অপকর্ম রুখে দেওয়ার জন্য রাজপথে সক্রিয় আছি ইনশাল্লাহ। রাজপথে সবসময় আছি থাকবো ইনশাআল্লাহ।
