চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু , ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৩

শেয়ার

ডেঙ্গু আক্রান্ত আলম আরা বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৩ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গুতে মারা যাওয়া আলম আরা বেগম নগরের মাদারবাড়ী এলাকার বাসিন্দা।

তিনি গত ৩০ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। ১ আগস্ট সকালে তিনি মারা যান। এর আগে গত ২৭ জুলাই একজনের মৃত্যুর খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬০ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পরিষ্কার রাখা এবং জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.