আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের আওতাধীন সোনাপুর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভার আয়োজন করা হয়।
বুধবার ৩০ শে মে বাদ আছর সোনাপুর চৌরাস্তা ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মালের নিজস্ব কার্যালয়ে, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইমরান হোসেন মানিকের সভাপতিত্বে, সদস্য সচিব রুবেল হোসেন অনন্তের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মিল্টন, সোনাপুর ওয়ার্ড কাউন্সির ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাছান ফয়সাল মাল, সোনাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাচ্চু, সাধারণ সম্পাদক সাত্তার আঠিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রাসেদ আলম ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মিলন আঠিয়া, পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ রিপনসহ প্রমুখ।
