প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মুড়িহাটা শ্রী শ্রী জগন্নাথ দেব বিগ্রহ মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাজটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট অনজন দাশ।
শতবর্ষি এ মন্দিরটি এলাকার সনাতন ধর্মালম্বিদের কাছে প্রিয় একটি উপাসনালয়। একই সাথে মন্দিরের সম্মুখে শপিং কমপ্লেক্সও নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। দীর্ঘ দিনের আকাঙ্খিত মন্দিরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় খুশি এর নিয়মিত পূজারীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বেশ্বর পাল, সাধারণ সম্পাদক মিহির কুরী, সহসভাপতি শুধাংশু সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মন্দির কমিটির সদস্য দোলন কুমার ঘোষ, রবিন্দ্র কর্মকার, প্রকাশ সাহা, সমির ঘোষ, সুদেব চন্দ্র কুরী প্রমুখ।
