ভালো থাকার জন্য লড়াই করছেন পরী

শেয়ার

স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবন ইতি টানার ঘোষণা দিয়ে বেশ কিছুদিন আলোচনার টেবিলে ছিলেন পরীমণি। নেটিজেনরাও ঘাবড়ে গিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো টিকছে না রাজ-পরীর সংসার।

সেসব এখন অতীত। পরীমণি এখন ব্যস্ত তার নতুন ছবির প্রচারণায়। তারই এক ফাঁকে জানিয়েছেন, ভালো থাকার জন্যই ছিল ওই লড়াই।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘দিনের শেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। প্রতিটি মানুষই চায় ভালো থাকতে। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটা সমস্যার ফলে যদি দীর্ঘ সমস্যার সমাধান করা যায়, ভালো থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।’

গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এই ছবি। এতে পরীর নায়ক সিয়াম ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.