আজ টুঙ্গিপাড়ায় হবে আ.লীগের যৌথসভা

শেয়ার

ক্ষমতাসীন আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা আজ শনিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় জাতির পিতার স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দলের সভাপতি শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.