নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট (মঙ্গলবার) বেলা ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প উপলক্ষে হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে প্রশিক্ষনার্থীদেরকে নিয়ে আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাহানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের, পল্লী নিউজ সম্পাদক মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল, অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, হাছান আল মাহমুদ। ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো। এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন।
তিনি আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন।
