পাঁচবিবিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

পাঁচবিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ উদযাপন উপলক্ষে ১৪ মে সকালে পাঁচবিবি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পাঁচবিবি পৌরসভা-আওলাই ইউনিয়নকে ৪-২ গোলে হারিয়ে বিজয়ী হয়। পৌরসভার খেলোয়ার দলের পক্ষে পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী দিক নির্দেশনায় টিমকে পরিচালনা করেন পৌর কর্মকর্তা মিজানুর রহমান।

 খেলা বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা মন্ডল ও সাবেক সম্পাদক মোজাফ্ফর হোসেন সাজা। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.