আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান এর নিজস্ব অর্থায়নে হাজারো মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
শুক্রবার দিনব্যাপী উপজেলার জয়পুরা বাজার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্তর, শেফালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিচহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা,রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, এমপির স্থানীয় প্রতিনিধি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল, ১নংকাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খান,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামসু,বিআরডিভি চেয়ারম্যান ভূইয়া সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল,সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,যুগ্ম আহবায়ক অপু মাল প্রমখ।
এসময় এমপি আনোয়ার খান বলেন, রোজার এই মাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার ক্ষুদ্র এ প্রয়াস অসহায় রোজাদার মানুষগুলোর কষ্ট লাঘবে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রমজান উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। রোজাদার ব্যক্তিরা কষ্ট পাক আমরা তা চাই না। এসময় রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এমপি।
