লক্ষ্মীপুর থেকে পালানো সেই করোনা রোগী আটক

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর থেকে পালিয়ে যাওয়া সেই করোনাভাইরাস রোগী  কার্তিক দাসকে আটক করেছে পুলিশ।

শনিবার  (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায় এই যুুুবক।

জানা যায়, (১৭ এপ্রিল) পৌরসভা এলাকার দাশ বাড়ীতে আত্মীয়ের বাসায় কক্সবাজার থেকে আসা কার্তিক দাসের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসলে আইইডিসিআর এর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ ইউএসসি এর তত্ত্বাবধায়নে তাকে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। শনিবার সকালে রামগঞ্জের হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যায় সে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আক্রান্ত ব্যাক্তি ফরিদগঞ্জ উপজেলার তিনি কক্সবাজার থেকে পালিয়ে রামগঞ্জে তার আত্মীয়ের বাড়ীতে এসেছিলো।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.