নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিকদের জন্য কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে কমলনগর প্রেসক্লাবে এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল এর কাছে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন এমপি মেজর (অব:) আবদুল মান্নানের প্রতিনিধি ও বিকল্পধারা উপজেলা সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ সভাপতি মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এ আই তারেক. বিকল্পধারা নেতা ইসমাইল হোসেন পারভেজ, যুবধারা নেতা মো. মাহফজুর রহমান, আরাফাত হোসেন সুজন, মো. জায়েদ প্রমুখ।
কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানের বরাদ দিয়ে কমলনগর উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া জানান, কমলনগর রামগতিতে বিভিন্ন ধাপে ধাপে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও পিপি বিতরণ করা হয়েছে। এ ক্রান্তিলগ্নে এমপি মহোদয় কমলনগর রামগতিতে পর্যায়ক্রমে আরও ত্রাণ ও অন্যান্য সামগ্রী অসহায় গরীব, কর্মহীনদের মাঝে বিতরণ করবেন।

