লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হুমায়ুন হাছান রাকিব (৩২) ফেনীর ফুলগাজী থানায় দায়েরকৃত ডাকাতি ও খুনের মামলার আসামি। ফেনীর একটি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। (মামলা নং-০৩, তাং-১৯/১১/১০ইং)

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ।

রাকিব উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের কাঁচারি মোল্লা বাড়ির আবুল কালাম সুলতানের পুত্র।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রাকিব ২০১০ সালের ১৯ নভেম্বর ডাকাতি এবং হত্যার ঘটনায় ফেনীর ফুলগাজী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ৩৯৬ পেনাল কোড ধারার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সে এতদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ফেনীর আদালত কর্তৃক রায়পুর থানায় গ্রেফতারি পরোয়ানা আছে। আজ ২৯ জানুয়ারি) তাকে লক্ষ্মীপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.