সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকায় ও একই সময়ে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানেরে মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু। অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.