লক্ষ্মীপুরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যমুনা তেলের ট্রাক ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৯ মে) সকালে লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর (নূড়ি গাছ তলা) এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহত ট্রাকচালক গিয়াস উদ্দিন উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাই সদর হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.