লক্ষ্মীপুরে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২১আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ কালো পতাকা মিছিল বের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল বাপ্পি, মাহতির মাহবুব, সাংগঠনিক সম্পাদক রবিন ভূঁইয়া,কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসনসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জামাত-বিএনপির দস্যুরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করে। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হত্যা করে নীল নকশা তৈরি করা। ওই হামলায় অনেকেই নিহত হন ও অসংখ্য মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। কিন্তু আল্লাহ যাকে চান,, তাকে তত দিন বাঁচিয়ে রাখবেন, তার ক্ষতি কেউ করতে পারবে না।
