রামগতিতে জাটকা বিক্রির দায়ে দু’জনকে জরিমানা

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতিঃ- লক্ষীপুরের রামগতি উপজেলা পরিষদের সামনে মাছের বাজারে অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সান্তনু চৌধুরী এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জাটকা (ছোট ইলিশ) ধরা ও কেনাবেচা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে সকালে মাছের বাজারে জাটকা বিক্রি হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত জাটকাবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা বিক্রেতা একজনকে ৫০০০ হাজার টাকা করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সান্তনু চৌধুরী বলেন, জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.