রামগতিতে চেয়ারম্যান প্রার্থী জসিমের মনোনয়পত্র বাতিল

শেয়ার

 

নিজস্ব প্রতিবেদক :

রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবি এম জসিম উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে এ মনোনয়ন পত্র যাছাই বাছাই করা হয়।

এসময় আয়কর সনদ পত্র দাখিল না করায় এবং তথ্য গোপনের অভিযোগে এবি এম জসিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে উপজেলা নির্বাচন কর্মকর্তা হেকমত আলী।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করছেন।

তাঁরা হচ্ছেন- মো. হাসান মাকসুদ মিজান, নৌকা প্রতীক , ইনিঃ হাসান মাহমুদ (স্বতন্ত্র) গোলাম ছারোয়ার (স্বতন্ত্র), মো. মিরাজ (স্বতন্ত্র), রাহেত হোসেন বাচ্ছু (স্বতন্ত্র)।

উল্লেখ. বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ ফেরদাউস এর মৃত্যুজনিত কারনে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। আগামী (২৫ জুলাই) বৃহস্পতিবার বড়খেরী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করা রয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.