আমজাদ হোসেন আমু,কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আকতারুজ্জাম জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এদের মধ্যে, দলীয় প্রতিক নৌকা মার্কায় উপজেলা যুবলীগের প্রথম যুগ্ন-আহবায়ক মোঃ আহসান উল্লাহ হিরণ ফরম জমা দেন। আর বাকিরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোঃ ইসমাইল হোসেন (মেম্বার) , মোঃ আবুল কাশেম হাওলাদার, মোঃ সেলিম, মোঃ মাইন উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাইন উদ্দিন।
প্রসঙ্গত, গত ২৬ শে ফেব্রুয়ারি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
