কমলনগরে ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন বিষয়ে মতবিনিময়

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফাইন্যন্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে। ৭জুলাই থেকে এ ক্যাম্পেই চলবে আগামি ৬আগস্ট পর্যন্ত। এ উপলক্ষ্যে বরিবার (৭জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার এভিপি ও ব্রাঞ্চ প্রধান মো. সানা উল্লাহ কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় শাখার এভিপি মো. সানা উল্লাহর পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছা জানায় কমলনগর প্রেসক্লাবের সদস্যরা। পরে ব্যাংকের পক্ষ থেকেও সকল সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

মতবিনিময় এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার আজাদ উদ্দিন ও সিনিয়র অফিসার ইসমাইল হোসেন মেহেদী, সাংবাদিকদের মধ্যে সাজ্জাদুর রহমান, এমএ মজিদ, সানা উল্লাহ সানু, মো. ওয়াজি উল্যাহ জুয়েল, বেলাল হোসেন, আমজাদ হোসেন আমু, মোখলেছুর রহমান ধনু, ইসমাইল হোসেন বিপ্লব, জুনাইদ আল হাবিব, নোমান ছিদ্দিকী, মো. নূর নবী, এআই তারেক, মো. বাবলু বাংলা প্রমুখ।

এ সময় বক্তব্যে  কমলনগর প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান বলেন, দেশের প্রচলিত ব্যাংকিং খাতে গ্রাহক সেবায় ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার সেবা অনেক প্রশংসনীয়। ইতিমধ্যে এ শাখার সুনাম সবদিকে ছড়িয়ে পড়েছে এবং গ্রাহকরাও ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকছেন। আশাকরি, সেবার মান আরো বাড়িয়ে ইসলামী ব্যাংক সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.