রামগঞ্জে রাতের আঁধারে যাত্রীছাউনী ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসস্টান্ডের একমাত্র যাত্রীছাউনী ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীররাতে দুর্বৃত্তদের এহেন কর্মে হতবাক হয়েছেন বাসস্টান্ড কতৃপক্ষ। বিগত কয়েকদিন পূর্বে একটি অসাধু মহল কর্তৃক যাত্রীছাউনীর সামনে প্রস্তাবিত সেতু উল্লেখ পূর্বক সাইনবোর্ড সাঁটানো হয়েছিলো। স্থানীয় জনসাধারণের ধারণা ওই মহলটি নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষেই রাতের আঁধারে ওই যাত্রীছাউনী ভেঙ্গে ফেলেছে।

একাধিক সূত্র জানায়, বিগত জোট সরকারের আমলে তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার হস্তক্ষেপে রামগঞ্জ বাসস্টান্ড আধুনিকায়ন করা হয়। ওই সময় যাত্রীসাধারণের জন্য সরকারী অর্থায়নে নির্মান করা হয়েছিলো এ ছাউনী। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতা আরোহনের পর যাত্রীছাউনীটি মোঃ সোহেল নামের জনৈক ব্যাক্তি নিজের দখলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপরও বিগত ৪বছর পূর্বে লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে যাত্রীছাউনীটি সম্প্রসারিত করা হলেও দখলমুক্ত করা যায়নি। ৫আগষ্টের পর দখলমুক্ত হওয়ার সাথে সাথে একটি মহল যাত্রীছাউনীটি নতুন করে দখলে নেওয়ার জন্য সামনে প্রস্তাবিত ব্রিজ নির্মানের সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। যা নিয়ে গোটা উপজেলাব্যাপী চলছিলো কানাঘুষা। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তের দল ওই যাত্রীছাউনী ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এনিয়ে প্রথমে কথা বলতে না চাইলেও পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীগণ জানান, হেমার দিয়ে উপর্যপুরী আঘাতের পর ছাত্রীছাউনীটির মেঝে ভেঙ্গে দেবে যায়। এনিয়ে রামগঞ্জ উপজেলার সর্বস্তরের ক্ষোভের সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.