আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি দেবব্রত দাস,একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আশ শামস,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃআশিকুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা মীর আন নাজমুস সাব্বির,আইটি অফিসার জয়দীপ রায়,সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
প্রতিযোগিতায় অংশগ্রহন করেন,রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,রামগঞ্জ উচ্চ বিদ্যালয়,ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমি, নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়।
