রামগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যাকান্ডের ৫দিন পরও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

শেয়ার

 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
মোবাইল চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদয়পুরে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামের শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়রদের নির্মম নির্যাতনে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকান্ডের ৫দিন অতিবাহিত হলেও কোন আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সৃষ্ট ঘটনায় প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীসহ সহ¯্রাধিক এলাকাবাসী রোববার সকাল ১০টায় রামগঞ্জ বাইপাস সড়কে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল করে।  এসময় বিক্ষোভকারীরা অনতিবিলম্বে মামলায় এজহার ভূক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেয়। অপরদিকে এমপি শাহাদাত হোসেন সেলিম শিক্ষার্থী মেহেদী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য ঃ ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলের গত ১৬জুন মোজাম্মেল হক আপন নামের শিক্ষার্থীর মোবাইল সেট হারিয়ে যায়। এনিয়ে পরবর্তীতে আপনসহ একই ব্যাচের হাবিবুর রহমান, মিরাজ হোসেন, সালমান, জোবায়ের, নিয়াজ, সামি সহ বেশ কয়েকজন ৮ম শ্রেণীর শিক্ষার্থী সহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে ডেকে নিয়ে বেল্ট ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। বিষয়টি মেহেদী লিখিত আকারে  প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খন্দকার আবদুল মন্নানকে জানালে তিনি কোন ভূমিকা রাখেননি। এর জের ধরে পরবর্তীতে মেহেদীর উপর পুনঃ নির্যাতন চালালে সে জ্ঞান হারায়। পরে চাটখিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদে ১৭জুন উত্তেজিত এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থীরা একাডেমি প্রাঙ্গনে জড়ো বিক্ষোভ প্রদর্শন সহ প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় প্রিন্সিপালসহ নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন গভীর রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রনে এনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি ৭দিনের জন্য বন্ধ ঘোষণা করেন। এনিয়ে মেহেদীর জিয়া উদ্দিন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৯/১০ বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৩, তারিখ- ১৮/০৬/২০২৬ইং।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, যারা আন্দোলন  করছে তাদের মধ্যে একটি পক্ষ আসামীদের সেইভ করার চেষ্ঠা করছে। যার দরুন এজাহার ভূক্তদের গ্রেপ্তার করতে বিলম্ব হচ্ছে। তারপরও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.