রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোঃ জাকির হোসেন নামের জনৈক ব্যাক্তির বিরুদ্ধে প্রতিপক্ষের গাছ গাছালি সহ স্থাপনা উচ্ছেদ পূর্বক ওই স্থানে পাকা বিল্ডিংঘর নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দল্টা গ্রামের আশিক মিঝি বাড়িতে।

রোববার (৮ডিসেম্বর) সরজমিন পরিদর্শনকালে দল্টা গ্রামে খলিফা বাড়ির বৃদ্ধ মোঃ নুরুল ইসলাম খলিফা জানান, স্বাধীনতার পর স্থানীয় আবদুর রবের কাছ থেকে ছাফ কবলা দলিল মূলে ক্রয় বাবদ ১১৩নং দল্টা মৌজার-খ তপছিল অন্দরে আরএস ১০২৯ দাগে .৫৬ একর ভূমির অন্দরে .০৫ একর ভূমির মালিক হন তিনি। সম্প্রতি একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাকির হোসেন ওই সম্পত্তি নিজের দাবি করে। এক পর্যায়ে জাকির তার সম্পত্তি থেকে গাছ-গাছালি কেটে স্থাপনা উচ্ছেদ করে বিল্ডিংঘর নির্মানকাজ শুরু করে। এই নিয়ে ২০২৪ইং সনে নুরুল ইসলাম লক্ষ্মীপুর জজ কোর্টে রামগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং-১২৬/২৪ দায়ের করেণ। উক্ত মামলার প্রেক্ষিতে রামগঞ্জ সহকারী জজ আদালত লক্ষ্মীপুর দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ অর্ডার, রুল বিধানে উল্লেখিত সম্পত্তিতে ১৩নভেম্বর ২৪ইং অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেণ। এরপরও ওই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জাকির হোসেন তার বিল্ডিংঘরের নির্মানকাজ অব্যাহত রেখে ছাদ ঢালাই সম্পন্ন করে।

এদিকে ২০১৮ইং সনে ওই সম্পত্তি দলিল মূলে আবদুর রবের ছেলে মিলাদ হোসেনের কাছ থেকে ক্রয় করেছেন বলে জানান জাকির। ওই সময় প্রতিপক্ষ নুরুল ইসলাম গং তাকে কিছুই বলেননি বলেন জানান তিনি। এ নিয়ে আদালতে মামলা হয়েছে বলে স্বীকার করে জাকির বলেন, তাদের উকিল কাজ বন্ধ করতে বলেছে আর আমাদের উকিল কাজ করতে বলেছে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জের দল্টা গ্রামে দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.