রামগঞ্জে আওয়ামীলীগ নেতার নির্দেশে গৃহবধুর উপর হামলা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মজুল হক কাজী নামের জনৈক আওয়ামীলীগ নেতার নির্দেশে রাহিমা আক্তার নামের এক গৃহবধুর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের পূর্ব কামার বাড়িতে।

এব্যাপারে রাহিমার স্বামী মোঃ মোস্তফকা জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় মেম্বার মোঃ রফিক মোল্লা তার ১৭ শতক ফসলি জমি দখল নিয়ে ড্রেজিং মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালি উত্তোলন করে। এনিয়ে বাধা দিলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজুল হক কাজীর নেতৃত্বে তাকেসহ তার স্ত্রী সন্তানের উপর হামলা চালানো হয়েছিলো। এরই সূত্র ধরে শুক্রবার পূর্ব কামার বাড়িতে মেম্বার রফিক মোল্লার ড্রেজিংয়ের পাইপ আনানেওয়াকে কেন্দ্র করে মজুল হকের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ক্ষুব্ধ মজুল হকের নেতৃত্বে স্থানীয় মৃত জাফর আলীর ছেলে মোঃ ইউছুফ গং তার স্ত্রী রাহিমার উপর হামলা চালায়। এসময় তাদের এলোপাড়াড়ি কিল ঘুসি এবং তলপেটে লাথি মারলে রাহিমা আক্তার মারাত্মক আহত হয়। সৃষ্ট ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে।

এবিষয় জানতে গিয়ে আওয়ামীগ নেতা মজুল হক কাজীকে তার বাড়িতে পাওয়া যায়নি। মেম্বার রফিক মোল্লা জানান, যা হয়েছে মজুল হকের সাথে হয়েছে। এতে আমি সম্পৃক্ত নই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.