জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরশহরের মাতাইশ-মঞ্জিল চৌধুরী পরিবারের ছেলে প্রত্যয় চৌধুরী ডাক্তার হওয়ার লক্ষে এবছর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
মোঃ মিফতাহুস সাদিদ চৌধুরী প্রত্যয় লিখিত পরীক্ষার মেধা তালিকায় উর্ত্তীণলাভ করে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছেন। পাঁচবিবির বন্ধন সমিতির প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও মোছাঃ মাহফুজা বেগম দম্পতির একমাত্র ছেলে প্রত্যয় চৌধুরী।
প্রত্যয়ের একমাত্র ছোট বোন পাঁচবিবি এন,এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছেন। প্রত্যয়ের এমন খুশীর খবর পেয়ে তার বাবা-মা, আত্বীয়, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং শিক্ষকমন্ডলী বেশ আনন্দিত।
২০১৩ সালে পাঁচবিবি ড্রীমল্যান্ড কিন্টারগাটেন কেজি স্কুল থেকে প্রত্যয় ট্যানেলপুলে বৃত্তিসহ উপজেলায় সর্বোচ নম্বর নিয়ে পঞ্চম শ্রেণী পাশ করেন। ২০১৯ সালে পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। প্রত্যয় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন।
সর্বশেষ এবছর ডাক্তার হওয়ার নিমিত্তে ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ভর্তি হবেন। প্রত্যয়ের বাবা বিপ্লব চৌধুরী বলেন, তার মা এবং আমার ইচ্ছে ছিল ছেলে পড়ালেখা করে ডাক্তার হবে এবং মানুষের সেবা করবে আল্লাহ্ আমাদের সেই ইচ্ছা ও আশা পূর্ণ করার পথে। ছেলের জন্য দেশবাসী ও এলাকার সবার নিকট দোয়া চেয়েছেন প্রত্যয়ের পরিবার।
